Posts

একা দিনগুলো এরকম এক একটা দিন অনেক কিছু ভাবতে ইচ্ছা হয়। অথবা হয় না, অনিচ্ছাকৃতভাবে ভাবা হয়ে যায়। এরকমই একদিন আমি একবার ভাবব, এক মেঘে ঢাকা দুপুরে আমি হাতিবাগান থেকে ট্রামে চেপে ধর্মতলায় যাব। ট্রাম গুমটিতে নেমে পেটে সয় না জেনেও কাটা ফল খাব Y জোনে। তুমি আসবে যথারীতি দেরিতে। আমরা চুপচাপ হেঁটে হেঁটে বাবুঘাট পেরিয়ে প্রিন্সেপ ঘাটে যাব। থামের ঔদ্ধত্ব পেরিয়ে ঘাসে বসে তোমাকে বিদায় জানাব। তুমি চলে যেতে যেতে মিলিয়ে গেলে ঘাসে মাথা পাতব। তন্দ্রা নামবে। হয়ত ঘুমিয়েও পড়ব। কিছুপরে কোনো যুগলের কলকলানিতে ঘু ম ভাঙবে। বিকেল ও সন্ধ্যের সন্ধিক্ষনে তখন দারুন একা লাগবে। একা লাগতে লাগতে ক্লান্তি আসবে। শরীর দুর্বল লাগবে। উঠব, উঠে একই পথে ঠিক এখন যেমন ভাবছি তেমন করেই তোমায় খুঁজব। পাব না। রাস্তার দৈর্ঘ্য তখন অনেক বেশি মনে হবে। অনেকটা রাস্তা টলে টলে হেঁটে আমি ধর্মতলায় তোমাদের জমায়েতের ভিড়ে মিশব। অনেকগুলো ওপরে তোলা মুষ্ঠিবদ্ধ হাত, শিহরিত করা শ্লোগান আর সেই মূহূর্তে শুরু হওয়া আজানের সুরে তোমায় খুঁজব। আমি জানি তুমি এখানেই থাকবে। তবু তোমায় পাব না। আমি তাই আবার ট্রামে চেপে ফিরব। এভাবে আমরা বার বার হারাই, হ...
Recent posts